২০০৬, ১০, ১৪, ১৮, ২২ প্রত্যেক বিশ্বকাপে ব্রাজিল ফ্যাভারিট ছিলো। এর মধ্যে সবচে ব্যালেন্সড টিম ছিলো ২০১৮’তে। প্রত্যেকবার ব্রাজিল বাদ পড়ছে ছোটখাটো কোন ভুল কিংবা কোচের কারণে।
২০০২ সালের পর এইবার প্রথম ব্রাজিল বিশ্বকাপে ফ্যাভারিট দল না। কোন ভাবেই এটা প্রুভ করা সম্ভব না যে ব্রাজিলের বিশ্বকাপ জেতার মত স্কোয়াড এবার আছে। ডিফেন্সে গ্যাব্রিয়েল ছাড়া ভরসা করার মত কেউ নাই। মিলিটাও ছিলো কিন্তু ইঞ্জুরির কারণে আপস-ডাউন থাকবে।
ডিফেন্সের চেয়ে বড় সমস্যা মিডে। ক্রিয়েটিভ মিড বলতে যা বুঝায়- লুকা মদরিচ, টনি ক্রুস কিংবা জাভির মত কেউ দরকার বিশ্বকাপ জিততে, এই জায়গাটাও আসলে ফাকা। খেলার গতিবিধি চেঞ্জ করে ফেলবে এরকম কেউ নাই।
এখন আসি অন্য হিসাবে। যদি নেইমার বিশ্বকাপের আগে ফিট হয়ে যায় আনচেলত্তি নেইমারকে দলে নিবে। আনচেলত্তি সিনিয়র এবং অভিজ্ঞ প্লেয়ারদের খুব প্রাইয়োরিটি দেয় এটা সবার জানা। নেইমারের ফেরার সম্ভাবনা আসলে কম- তারপরও যদি সব ঠিকঠাক হয়ে যায় তাইলে ওই ক্রিয়েটিভ মিডের জায়গাটা নেইমারই ফিলাপ করবে। উইংগার নিয়ে চিন্তা নাই, আর নাম্বার-৯ হিসেবে একটা বাজিমাত এস্তাভাও করতে পারে।
মাঠের খেলার বাইরেও মাঝেমধ্যে আমরা তো মিরাকল থাকে। এই যেমন ২০০২-এ ব্রাজিল বিশ্বকাপের ফ্যাভারিট দল ছিলো না। কোনরকমে বিশ্বকাপ জায়গা করে নিতে হইসে। এরপর সবচে ডমিনেটিং বিশ্বকাপটা ব্রাজিল জিতছে। ২৪ বছর পর আবার ব্রাজিল বিশ্বকাপে ফ্যাভারিট নয়! কেমন একটা মিল পাচ্ছেন না?
আবার ২৪ বলতে আরেকটা কথা মনে পড়ছে। ব্রাজিল ১৯৭০ এর পর সবচে দীর্ঘ গ্যাপ দিয়ে বিশ্বকাপ জিতছে ১৯৯৪ সালে। গ্যাপটা ২৪ বছরের। ২০০২ থেকে ২০২৬-এর গ্যাপটাও ২৪ বছরের। 😀
যাইহোক, আমি এসবে বিশ্বকাপ করি না। এগুলা জাস্ট মজা। কিন্তু আমি লাস্ট যে জিনিসটার উপর বিশ্বাস রাখতে চাই- সেটা হচ্ছে আনচেলত্তি। কোন মিরাকল ঘটাইলে এই লোকটার পক্ষেই সম্ভব! 🙏
